আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়েছিলেন তিন ভাই। তন্মধ্যে দুই ভাই বজ্রপাতে মারা গেছেন। জেলার ধর্মপাশা উপজেলার শালদিঘা হাওরে আজ মঙ্গলবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খোকন মিয়া ও ঝিলন মিয়া।
তারা দুজন উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের মনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আজ মঙ্গলবার সকালে নৌকা ও বাঁশের ছাই নিয়ে হাওরে মাছ ধরতে যান তিন ভাই। একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই খোকন মিয়া ও ঝিলন মিয়া মারা যান। এ ঘটনায় আহত হন তাদের অপর ভাই। পরে স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ