আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

স্বাস্থ্য কমপ্লেক্সের ঔষধ বর্জ স্তূপে

 

মোঃ মোস্তফা কামাল ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহ গফরগাঁও উপজেলা সরকারি স্বাস্থ্য
কমপ্লেক্সে এর ডাস্টবিনে পড়ে আছে বিভিন্ন প্রকার হাজার হাজার মেয়াদ উত্তীর্ণ ট্যাবলেট।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গফরগাঁও পরিবার পরিকল্পনা তাদের কাছে জানতে চাই কেউ জানানি এই ঔষধ কার।
যেখানে সাধারন মানুষ গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য এসে প্রতিনিয়ত ওষুধ কিনতে হচ্ছে বাহিরের কোন ওষুধের দোকান কিংবা ফার্মেসী থেকে।
জনসাধারণের অভিযোগ গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাচ্ছে না নিয়মিত ঔষধ।
কিনে আনতে হচ্ছে বাহির থেকে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধানের কাছে জানতে তার অফিসে গেলে তাকে পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা রোগীর স্বজনরা বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের কে
কর্মরত ডাক্তার বা চিকিৎসক যদি স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা রোগীদের কে চিকিৎসা দেয়ার আগে তাদের কে বাহির থেকে হ্যান্ডগ্লাভস কিনে আনতে বলে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মরত ডাক্তার বলেন।
তাদের কাছে প্রয়োজনীয় হ্যান্ডগ্লাভস না থাকায় তারা রোগীর স্বজনদের বাহির থেকে কিনে আনতে বলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ