আজ ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই এপ্রিল, ২০২৬ ইং

স্পিকারের সহধর্মীণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া

মুশফিক হাওলাদার লালমোহন, প্রতিনিধি:

জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ও ভোলা-৩ (লালমোহন- তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য এর সহধর্মিণী সাবেক মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অধ্যাপিকা দিলারা হাফিজ এর রুহের মাগফেরাত কামনায় ভোলার লালমোহনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ১০এপ্রিল) বাদজুমা মো. আশ্রাফ উদ্দিন শিং’র আয়োজনে চরভূতা, লেঙ্গুটিয়া ৬নং ওয়ার্ড বায়তুল আমান জামে মসজিদ এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, চরভূতা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম সরকারসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মুসল্লীরা।

দোয়া মোনাজাত পরিচালনা বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম ও খতিব। এরপর সকলের মাঝে তোবারক বিতরণের মধ্য দিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের সমাপ্তি হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ