আজ ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই এপ্রিল, ২০২৬ ইং

সাভারে ড্রাইভার কে জবাই করে হত্যার আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার সাভারের জয়নাবাড়ী কান্দারচর আনন্দনগর হাউজিং এলাকার চাঞ্চল্যকর মহিদুল ইসলাম হত্যা মামলার আসামী আকরামুল ইসলাম(৪০) কে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ ও র‌্যাব-৬ এর একটি দল। গত ৩০ মার্চ রাতের কোন এক সময়ে ড্রাইভার মহিদুল কে জবাই করে হত্যা করে।শুক্রবার (১০ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঝিনাইদহের শৈলকূপা থানাধীন গাড়াগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আকরামুল ইসলাম (৪৫) ঝিনাইদহ জেলার সদর থানার স্টেডিয়াম পাড়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে।
সাভার টেনারি ফার্ড়ির ইনচার্জ মোহাব্বত কবির বলেন, এখনও জানা যায় নি কি কারনে হত্যাকান্ড ঘটিয়েছে আসামীরা। তদন্ত করে পরে জানানো যাবে। আগামীকাল শনিবার ঢাকার আদালতে পাঠাবো হবে বলে জানান পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ