আজ ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই এপ্রিল, ২০২৬ ইং

সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর বিভাগের বিশেষ অভিযানে সাভারের হেমায়েতপুর নতুনপাড়া এলাকা থেকে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ডিবি পুলিশের একটি চৌকস দল ৭ এপ্রিল ২০২৬ তারিখ রাত ৯টা ৫ মিনিটে সাভার মডেল থানাধীন হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মোঃ নাঈম ওরফে শাওন ওরফে শাহু (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন প্রায় ৫.৬ গ্রাম। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার ৮০০ টাকা।

গ্রেফতারকৃত নাঈম হেমায়েতপুর নতুনপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম ওয়াসিল উদ্দিন এবং মাতার নাম ওয়াসিমা বেগম।

এ ঘটনায় সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬(১) এর সারনীর ১০(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৩০, তারিখ ৮ এপ্রিল ২০২৬)। পরবর্তীতে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ