আজ ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

 

শেরপুর প্রতিনিধিঃ

১৩ সেপ্টেম্বর রবিবার শেরপুর জেলার আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের সভা এক জুম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক জনাব আনার কলি মাহবুব এর সভাপতিত্বে উক্ত ভিডিও কনফারেন্সে কমিটির উপদেষ্টা মাননীয় সংসদ সদস্য (শেরপুর-৩) একেএম ফজলুল হক সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের উপরে সন্ত্রাসী হামলা এবং নকলা উপজেলার একজন মোয়াজ্জেনের উপরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ