আজ ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

ময়মনসিংহে ২টাকায় খাবার বিতরণ

ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
নিরাপত্তার স্বার্থে সারাদেশে সবাইকে নিজ গৃহে অবস্থান করতে বলা হলেও ভাগ্যের পরিহাসে এখনো বেশ কিছু গৃহহীন মানুষ থাকছেন খোলা আকাশের নিচেই। অর্ধাহারে, অনাহারে তাদের অনেকেরই দিন কাটে। রাস্তায় মানুষজন না থাকায় এদের অনেকেই খাবার জোগাড় করতে পারেন না।
ক্ষুধার কষ্ট দুনিয়ার সব কষ্টের চেয়ে কঠিন। তাদের কাছে পূর্নিমার চাঁদও ঝলসানো রুটি মনে হয় আর এসব সুবিদাবঞ্চিত অসহায় মানুষদের পাশে দাড়িয়েছিলো ময়মনসিংহ এর একটি স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীণ লাইফ ফাউন্ডেশনের এর “২ টাকায় খাবার”। আর এই সংগঠনটি অতীতের ন্যায় গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্টেশনে অবস্থানরত এই সব সুবিধাবঞ্চিত ও অসহায় পথশিশু ও বৃদ্ধদের মাঝে জুম্মার নামাজে পর গ্রীন লাইফ ফাউন্ডেশন এর “২টাকায় খাবার” উদ্যোগ বিরিয়ানি বিতরণ করা হয়। খাবার বিতরণ এর সময় উপস্থিত ছিলেন গ্রীণ লাইফ ফাউন্ডেশনের ২ টাকার খাবার এর সিনিয়র সহ-সভাপতি এনামুল হক ছোটন, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রিয়াদ ও প্রচার সম্পাদক মাসুদ পারভেজ সদস্য জিসান সহ প্রমুখ। স্টেশনে অবস্থানরত শতাধিক অসহায় পথশিশু ও দুস্থ মানুষের মাঝে বিরিয়ানি বিতরণ করা হয়। বিরিয়ানি পেয়ে শিশুদের চোখে মুখে আনন্দে আত্মতৃপি বহিঃপ্রকাশ পরিলক্ষিত হয়

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ