তানিয়াল হোসেন,
আটপাড়া উপজেলার প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া গ্রামকে একটি আদর্শ মৎস্য গ্রাম হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে।
এ উপলক্ষে দক্ষিণ বিশিউড়া মৎস্য গ্রামের বিভিন্ন মৎস্য প্রকল্প পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) জনাব সুবোল বোস মনি এবং জেলাপ্রশাসক জনাব কাজি মোঃ আবদুর রহমান। পরবর্তীতে মৎস্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘দক্ষিণ বিশিউড়া মৎস্য গ্রাম’ এর স্থানীয় মৎস্যচাষী ও সুফলভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) জনাব সুবোল বোস মনি। জেলাপ্রশাসক জনাব কাজি মোঃ আবদুর রহমান উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ এরশাদুল আহমেদ, মৎস্য অধিদপ্তরের ডিডি (ফিল্ড সার্ভিস) জনাব মোঃ সিরাজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাসহ অন্যান্য সুধীজন।