আজ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

জামালপুরে পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

মোঃ মাইনুল ইসলাম, ইসলামপুর প্রতিনিধি:

জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসসহ সর্বত্র লাগামহীন ঘুষ-দুর্নীতির প্রতিবাদে এবং সেবা গ্রহীতাদের হয়রানীমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)

আজ শনিবার দুপুরে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা আমির উদ্দিন, আওয়ামীলীগ নেতা আমির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, দালালের উৎপাতে জামালপুর পাসপোর্ট অফিসে সাধারণ মানুষ ঢুকতে পারেনা। ঘুষ ছাড়া মেলেনা পাসপোর্ট। তাছাড়া জেলার সরকারি দপ্তরের কোন অফিসেই ঘুষ ছাড়া কাজ হয় না। দালাল ও ঘুষ মুক্ত পাসপোর্ট অফিসসহ সকল অফিসে দুর্নীতি বন্ধ এবং সেবা গ্রহীতাদের হয়রানীমুক্ত করার দাবি জানান বক্তারা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ