আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

মোঃ মাইনুল ইসলাম, ইসলামপুর প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহ ট্রেনে কাটা পরে মোঃ খাইরুল ইসলাম সাকিল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়।
সোমবার (৩ অক্টোবর) সকালে উপজেলার মেঘারবাড়ী এলাকায় এঘটনা ঘটে। ঢাকা গামি কমিউটার ট্রেনে কাটা পরে ওই যুবকের মৃত্যু হয়।

নিহত মোঃ খাইরুল ইসলাম সাকিল (৩০) মাহমুদপুর ইউনিয়নের পাঁচ পয়লা গ্রামের মজিবুর রহমানের ছেলে।
এলাকাবাসী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মেলান্দহ পৌরসভার মেঘারবাড়ী দক্ষিণপাড়া এলাকায় বড় বোনের বাড়ি বেড়াতে গিয়েছিলেন।

আজ সকালে ওই এলাকার ঈদগাহ মাঠের পাশে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

জামালপুর রেলওয়ে থানা’র (ওসি) মোঃ গুলজার হোসেন রেলে কাটা পরে ওই যুবকের মৃত্যুর কথা নিশ্চিত করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ