আজ ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে মার্চ, ২০২৬ ইং

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার নির্বাচন বানচালের কারিগর মিনহাজ ও হারুন

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ২০২৬-২০২৯ মেয়াদের নির্বাচন বানচালের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ছাত্র’হত্যার মামলার আসামি আওয়ামী লীগের দোসর মিনহাজ ও হারুন।

জানা যায়,দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন ও ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ সহ একটি মহল, মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা কাছে একাধিক মামলা ও অভিযোগ দিয়ে চাপে রেখেছেন সংস্থাটির গঠিত নির্বাচন কমিশনকে।এমতো অবস্থায় এই কুচক্র মহলের চাপে বর্তমান নির্বাচন কমিশন নির্বাচন করতে পারবেন কিনা,এ নিয়ে সংখ্যা প্রকাশ করেছেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মাধব চন্দ্র সরকার ও মহাসচিব আইয়ুব আলী হাওলাদার।

অনুসন্ধানে আরও জানা যায়,মিনহাজ উদ্দিন,হারুন অর রশিদ,বিগত আওয়ামী লীগের সরকারের দোষর সহ বৈষম্য বিরোধী ছাত্র আনোদলনের মোহাম্মদপুর এবং সূত্রাপুর থানায় দুইটি ছাত্র হত্যা মামলা সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এর সাথে একাধিক ছবি রয়েছে।সূত্রাপুর থানা মামলা নং- ৪ তাং ১১/০৯/২০২৪ এবং মো:পুর থানা মামলা নং-৬৬২৭(৫)/৩ তাং ১৮/১০/২৪ এত মামলা থাকা সত্ত্বেও”বর্তমানে তারা জাতীয়তাবাদী সেজে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কর্মকর্তাদের হয়রানি করার জন্য বর্তমান সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিবসহ সংগঠন সংক্রান্ত বিষয়ে পরিচালনা’কারিদেরকে সংস্থার উন্নয়নমূলক কাজে ব্যাগাত ঘটাচ্ছে।এবং সংস্থার নির্বাচন পূর্বে প্রতিনিয়ত নির্বাচন বানচালের অপচেষ্টা চালান এই কুচক্র মহল।
এছাড়াও বিশেষ সূত্রে জানা যায় ইতিপূর্বে উল্টো সংস্থার ইসি কমিটিকে,সমাজকল্যান মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের কাছে সংস্থার কর্মকর্তাদের আওয়ামীলীগের দোষর বানিয়ে সমাজসেবা অধিদপ্তরের অসাধু কর্মকর্তা উপ-পরিচালক প্রতিষ্ঠান-১ আইয়ুব খানের মাধ্যমে লক্ষ-লক্ষ টাকা মন্ত্রনালয় লেনদেন করে সংস্থার নির্বাচন বাতিল করে প্রশাসক নিয়োগ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রেখেছেন।

ইতোপূর্বে মিনহাজ উদ্দিন এবং তার সহযোগী হারুন অর রশিদ সংস্থার নির্বাচনকে বানচাল করার জন্য সমাজকল্যান মন্ত্রনালয় সচিব,মহা-পরিচালক সমাজসেবা অধিদপ্তর,পরিচালক (কার্যক্রম) সমাজসেবা অধিদপ্তর,চেয়ারম্যান,জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা,মহা-সচিব,জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থাকে বিবাদী করে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একাধিক রিট পিটিশন মামলা দায়ের করেন। দায়েরকৃত রিট পিটিশন যাহার নাম্বার-১৫০৭০/২০২৪,৩৮৫/২০২৩,১৩৬১১/২০১৯, ৪০০৬/২০১৭,২২৬৮/২০১৬,১২১৮২/২০১৫ ৩০৮৭/২০২৩,১৮৪২/২০২৩, ১৫২৪০/২০২৩, ২২৪৯/২০২৩।উক্ত মামলাগুলো ইতোমধ্যে সংস্থার পক্ষ থেকে পরিচালনা করে নিষ্পত্তি করা হয়েছে। এছাড়াও বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগ সংস্থার কর্মকর্তারা যথাযথ ব্যখ্যা দিয়েছেন।

এদিকে ২০২৬-২৯ মেয়াদ কালের নির্বাচনকে বান চালের চেষ্টায় পুনরায় মিনহাজ উদ্দিন কর্তৃক দায়েরকৃত আরো তিনটি মামলা বর্তমানে আদালতে চলমান যাহার মামলা নং- ১১৯২/২০২৬,২৮৩৪/২০২৬,২৭৬/২৬ এই তিনটি মামলায় বিবাদী করা হয়েছে মাননীয় সচিব,সমাজকল্যান মন্ত্রনালয় মহা-পরিচালক,সমাজসেবা অধিদপ্তর,পরিচালক (কার্যক্রম) সমাজসেবা অধিদপ্তর, প্রধান নির্বাচন কমিশনার,জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬।

এ বিষয়ে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থাকে এই কুচক্রি মহলের হাত থেকে রক্ষা করার ব্যবস্থা গ্রহন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও সমাজ কল্যাণ মন্ত্রীর নিকট অনুরোধ জানান সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার।

এ বিষয়ে বর্তমানে সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার বলেন , মিনহাজ উদ্দিন এবং হারুন অর রশিদ জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপ এবং তারা সরকারি চাকরিজীবী হওয়ার কারনে সংস্থার কর্মকর্তা এবং জাতীয় সাধারন পরিষদ সদস্যদের উপস্থিতিতে গত ২৬/০৮/২০১৭ ইং তারিখে অনুষ্ঠিত সংস্থার জাতীয় বার্ষিক সাধারন সভায় সর্বসম্মতিক্রমে মিনহাজ উদ্দিন এবং হারুন অর রশিদ এর সদস্য পদ বাতিল করা হয়। এরপর থেকেই দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাবেক কোষাধক্ষ্য আমিনুল ইসলামকে সাথে নিয়ে পুনরায় এই সংস্থায় আধিপত্য বিস্তারে নতুন করে চক্রান্ত করছে এই মহলটি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ