আজ ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে মার্চ, ২০২৬ ইং

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত

মো: ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে মাহমুদা আক্তার (৪৩) নামে এক শিক্ষিকা সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার লতিফপুর বাসস্টেশন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে প্রস্তুতিমূলক কুচকাওয়াজ তদারকির জন্য নিজ কর্মস্থল টান সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে তিনি উপজেলার লতিফপুর বাসস্টেশনে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস তার বহনকারী রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মাহমুদা আক্তার উপজেলার ডোল সমুদ্র গ্রামের বাসিন্দা মশিউর রহমান বিপ্লবের স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ