আজ ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৬ ইং

ঈদের ছুটিতে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও টাকা লুট

নিজস্ব প্রতিবেদক:

সাভারে ঈদের ছুটিতে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা ঈদে মামার বাড়িতে বেড়াতে যাওয়ায গ্রিল কেটে ঘরের ভেতরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়েছে চোরচক্র।

সোমবার (২৩ মার্চ) সকালে সাভার পৌর এলাকার সিআরপি মহল্লায় শামসুর রহমানের মালিকানাধীন বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী শামসুর রহমান বলেন,সিআরপি রোডের একটি বাড়িতে পরিবারসহ আমরা বসবাস করি। কিন্তু
ঈদের ছুটি কাটাতে মামার বাড়ি গিয়েছিলেন। আজ সকালে মামার বাড়ি থেকে ফিরে এসে ঘরের তালা ভাঙা এবং রান্না ঘরের জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পাই। ঘরের ভেতরের আলমারি ও ড্রয়ার তছনছ করা ছিল। চোরেরা আলমারির লকার ভেঙে প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ টাকাসহ সাড়ে ৮ লাখ টাকার মালামাল লুট করেছে বলে জানান তিনি।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাচ্চু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে চুরির সত্যতা পাওয়া গেছে। রাতে কোনো সময় চুরির ঘটনা ঘটে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ