সাভার প্রতিনিধি:
ঢাকার সাভারে অবৈধভাবে প্রায় অর্ধশত বছরের পুরনো গাছ কেটে জমি দখলের অভিযোগ উঠেছে এই ভূমি দখলবাজ সঞ্জিত ঘোষের বিরুদ্ধে। এ বিষয়ে রাকেশ ঘোষ সাভার মডেল থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগসূত্রে জানা যায়, রাকেশ যোষ সাভার মডেল থানাধীন সাধাপুর মৌজাস্থিত আরএস-৬৬০নং খতিয়ানের আরএস-১৮৮১নং যাগে ৭.৫ শতাংশ সম্পত্তি আমার পিতা ওয়ারিশ সূত্রে মালিক দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগ দখল করছে।
কিছুদিন যাবত সঞ্জিত ঘোষ ও তার সহযোগী অজ্ঞাতনামা ৩/৪ জন বিবাদীরা উক্ত সম্পত্তি জবর দখলের চেষ্টাসহ আমাদেরকে বিভিন্ন ধরণের ভয়ভীতির হুমকি দিচ্ছে।
পরে গত ২৮ মার্চ সকাল ১০.০০ ঘটিকার সময় উল্লিখিত বিবাদীসহ তাহার সহযোগী অজ্ঞাতনামা ৩/৪ জন বিবাদীরা আমাদের উক্ত সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে উল্লিখিত জমি জবর দখলের জন্য জমিতে থাকা প্রায় অর্ধশত বছর পুরানো বড় একটি মেহগনী গাছ কেটে ফেলে।
এ বিষয়ে ভুক্তভোগী রাকেশ ঘোষ বলেন, গাছ কাটার বিষয়টি জানতে পেরে আমি এবং পরিবারের লোকজন তাদের বাধা দিতে গেলে বিবাদীরা আমাদেরকে বিভিন্ন ধরণের ভয়ভীতির হুমকি প্রদান করে। গাছ কাটা ও জমি দখলের অভিযোগের বিষয়ে সঞ্জিত ঘোষের কাছে জানতে চাইলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় তাই তার বক্তব্য নেওয়া যায়নি।
এ বিষয়ে ভবানীপুর ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি এবং পরবর্তীতে তদন্তমূলক আইনগত ব্যবস্থা নিব।