আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৫ ইং

সাভারে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:

ঢাকার সাভারে অভিযান চালিয়ে চোলাই মদসহ দুদু মিয়া(৬৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ৬০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

বুধবার (২৬ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানাধীন ফিরিঙ্গিকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুদু মিয়া (৬৫) সাভারের ফিরিঙ্গিকান্দা এলাকার মৃত আঃ হাসিমের ছেলে।

ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের ফিরিঙ্গিকান্দা এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য চোলাই মদ ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, উক্ত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ