মো: ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে গাজীপুরের কালিয়াকৈরে লিফলেট বিতরণ ও ধানের শীষ মার্কার প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি আনম খলিলুর রহমান ভিপি ইব্রাহিমের উদ্যোগে উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় কালিয়াকৈর উপজেলা কৃষকদলের আহ্বায়ক হাজী হান্নানের নেতৃত্বে অনুষ্ঠিত ধানের শিষ মার্কার একটি প্রচার মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে এক সভায় মিলিত হয়। সভায় কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি আনম খলিলুর রহমান ইব্রাহীম, উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মালেক খান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আজিজুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক আতিকুর রহমান গাজী, পৌর কৃষক দলের সদস্য সচিব তোফায়েল আহমেদ, যুগ্ন আহ্বায়ক মোজাম্মেল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।