আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৫ ইং

তাহিরপুরে আনিসুল হকের সমর্থনে উঠান বৈঠক

তাহিরপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর ও জামালগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আনিসুল হকের সমর্থনে তাহিরপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুদ আলী। স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্যোগে ধানের শীষের পক্ষে আয়োজিত উঠান বৈঠকে বিপুল সংখ্যক নেতাকর্মী, তরুণ ভোটার, নারী নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন। জনসভায় বক্তারা ধানের শীষের পক্ষে সমর্থন জানিয়ে আগামী জাতীয় নির্বাচনে আনিসুল হককে বিজয়ী করার আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত বিএনপির নেতাকর্মীবৃন্দ তাদের বক্তব্যে বলেন, হাওরাঞ্চলের উন্নয়ন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা ও অবহেলিত সুনামগঞ্জ-১ আসনকে পরিবর্তনের পথে এগিয়ে নিতে ধানের শীষ ছাড়া বিকল্প নেই। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে ভোট বিপ্লব ঘটাতে হবে।

বক্তারা আরও বলেন, আনিসুল হক দীর্ঘদিন ধরে হাওরবাসীর পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তিনি নির্বাচিত হলে এ অঞ্চলের সড়ক যোগাযোগ উন্নয়ন, কৃষিতে আধুনিকীকরণ এবং যুবসমাজের কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

এসময় বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহীদ আলী, সাধারন সম্পাদক হাজী আব্দুস সামাদ, তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফি আলম, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি লালু মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক উকিল মিয়া, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ নুরুজ্জামান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক বাছির মিয়া।

এসময় বিএনপি এবং অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ ভোটাররাও ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ