আজ ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৬ ইং

আশুলিয়ায় পোশাক কারখানার আগুন ৪ ঘন্টা পর নির্বাপণ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের ৪ ঘন্টা চেষ্টায়  আগুন নির্বাপণ করেছে পায়ার সার্ভিস। শেষ খবর পাওয়া পর্যন্ত এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায় নি।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২ টা ১৫ মিনিটের দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এঘটনায় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টায় বিকেল ৪ টার দিকে আগুন নির্বাপণ সম্পন্ন হয়।

ফায়ার সার্ভিস জানায়, পলমল গ্রুপের আয়েশা ক্লথিং লিমিটেড নামের ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ টা ১৯ মিনিটে সংবাদ পেয়ে ১২ টা ৩৮ মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট। সেনাবাহিনীসহ ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট প্রায় ৪ ঘন্টা চেষ্টায় আগুন নির্বাপণ করতে সক্ষম হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিস জোন-৪ এর উপ-পরিচালক আলাউদ্দিন বলেন, বিকেল ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নর্বাপণ হয় বিকেল ৪ টা ৭ মিনিটে। এখন পর্যন্ত আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায় নি। এঘটনায় তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ