আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৫ ইং

আরিচায় বিআইডব্লিউটিএ এর ড্রেজার পাইপে ভয়াবহ আগুন

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় বিআইডব্লিউটিএর ড্রেজিং মেশিনের পাইপে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর )সকাল সাড়ে আটটায় বিআইডব্লিউটি এর ড্রেজিং অফিসের সামনে এ ঘটনা ঘটে। আরিচা ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ১ ঘন্টা চেষ্টার পর
আগুন নিয়ন্ত্রণে আসে।

বিআইডব্লিউটিএর ওয়াচম্যান তোতা মিয়া বলেন, ‘লোকজনের চিৎকারে অফিস থেকে বের হয়ে পাইপে আগুন লেগেছে দেখতে পাই। এই পাইপগুলো ড্রেজিং এর কাজে ব্যবহারের জন্য অফিসের সামনে স্তুপ করে রাখা ছিল। এ সময় ২০ থেকে ২৫ টি পাইপে আগুন লাগে। আগুন সুত্রপাতের বিষয়টি এখনো বুঝতে পারছি না।’

এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে মোট তিন ইউনিট কাজ করেছে। তিনি আর জানান ক্ষয়ক্ষতির পরিমান হিসেব না করে আপাতত বলা যাচ্ছে না।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ