আজ ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ ইং

কালীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা আদায়

 

আতিকুল ইসলাম কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি: 

 

লালমনিরহাটের কালীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আঃ রাজ্জাক (৫০) নামের এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা প্রদানকারী আঃ রাজ্জাক গোপালরায় কাকিনা এলাকার মৃত হোসেন আলীর ছেলে।

সোমবার (০৬ এপ্রিল- ২০২০) বিকেল ৬ টার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান এ রায় প্রদান করেন।

উপজেলার কাকিনা এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল আঃ রাজ্জাক এমন সংবাদের ভিত্তিতে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা ভঙ্গের কারনে ১৫/১ ধারার ভিত্তিতে ৫০০০০/- টাকা জরিমানা প্রদান করেন।

জরিমানার বিষয়টি নিশ্চিত করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ