আজ ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

বরিশালে স্বামীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

খান ইমরান , বরিশালঃ

 

বরিশালে যৌতুকের দাবি মেটাতে না পারায় স্ত্রীর মাথা ন্যাড়া করে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার রাতে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এলাকার বাসা থেকে অভিযুক্ত স্বামী মাদকাসক্ত শাওন সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।

কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, হ্যাপি বেগম নামে ওই নারীর সাথে তার মাদকাসক্ত স্বামীর পরিবারিক কলহ চলছিল। এছাড়া শাওন সরদার ব্যবসা করার জন্য সম্প্রতি ওই নারীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। দাবিকৃত যৌতুক না দেয়ায় সে প্রায়ই তার স্ত্রীকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে আসছিল। সব শেষ গত শুক্রবার রাতে যৌতুক দাবি মেটাতে না পাড়ায় স্ত্রীর সাথে ঝগড়া বাঁধিয়ে দেয় শাওন। এর এক পর্যায়ে ওই নারীর মাথার চুল ন্যাড়া করে দেয়ার অভিযোগ উঠে স্বামী শাওনের বিরুদ্ধে।

এ ঘটনায় শনিবার হ্যাপী বেগম নামে ওই নারী কোতয়ালী মডেল থানায় যৌতুক ও নারী নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর শনিবার রাতে ওই নারীর স্বামী শাওন সরদারকে পুলিশ গ্রেফতার করে বলে কোতয়ালী মডেল থানার ওসি জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ